ফেসবুকে কেউ আপনাকে ‘আনফ্রেন্ড’ করলে যেভাবে জানতে পারবেন


বন্ধুত্ব তৈরির জনপ্রিয় মাধ্যম ফেসবুক । কিন্তু কখনও কখনও ফেসবুক-বন্ধুত্বও বিরক্তি, ভোগান্তির কারণ হয়। এরকম হলে অপছন্দের বন্ধুকে আনফ্রেন্ড করাটাই বুদ্ধিমানের কাজ। এরকমভাবে আপনিও ফেসবুকে কারও অপছন্দের তালিকায় পড়ে যেতে পারেন। সে ক্ষেত্রে আপনাকেও কেউ আনফ্রেন্ড করে দিতে পারে। ফেসবুক কিন্তু এক্ষেত্রে কোনও নোটিফিকেশন পাঠায় না।
তা হলে অজস্র বন্ধুর মধ্যে কে আপনাকে হঠাৎ আনফ্রেন্ড করলো, তা জানার উপায় কী? উপায় অতি সহজ।
এজন্য আপনাকে যা করতে হবে:
১. প্রথমেই গুগল ক্রোম ব্রাউজার খুলুন।
২. ক্রোমের ডান দিকের উপরের কোণের তিনটি ডট-এ ক্লিক করে ‘সেটিংস’ অপশন-এ যান।
৩.ওপরের দিকে একেবারে বামে ‘এক্সটেনশনস’-এ ক্লিক করুন।
৪. পেজ-এর একেবারে নিচে ‘গেট মোর এক্সটেনশনস’-এ ক্লিক করুন।
৫. সার্চ বক্স-এ লিখুন ‘আনফ্রেন্ড ফাইন্ডার’।
৬. সার্চ রেজাল্ট-এ ঠিক অপশনটির পাশে ‘অ্যাড টু ক্রোম’ অপশনটিকে সিলেক্ট করুন। এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে আপনার ব্রাউজারে।
৭. এ বার ক্রোম ব্যবহার করে স্বাভাবিক ভাবে ফেসবুক-এ লগ ইন করুন।
৮. একেবারে ডান দিকের ওপরের কোণে আনফ্রেন্ড ফাইন্ডারের আইকনটিতে ক্লিক করুন। এই এক্সটেনশন দেখিয়ে দেবে, কে আপনাকে আনফ্রেন্ড করেছেন। এমনকী নতুন কেউ আপনাকে আনফ্রেন্ড করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে।
তবে এই এক্সটেনশন কেবল মাত্র গুগল ক্রোমের ডেস্কটপ ভার্সনেই কাজ করবে। মোবাইলে এই কৌশলে এক্সটেনশন অ্যাড করা যাবে না।

Post a Comment

0 Comments

Update Posts

   অজিজন বাঈ  বীরাঙ্গনা #_বিস্মৃত_বীরাঙ্গনা_আজও_অজানা
তিনি বনফুল | বলাইচাঁদ মুখোপাধ্যায় | তখন তিনি বিহারের সাহেবগঞ্জ রেলওয়ে হাইস্কুলের ছাত্র |
মোবাইল ল্যাব মোতালেব প্লাজা মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেন্টার / ...
Delhi Girls WhatsApp Group Links 2021 | WhatsApp Group Links Delhi Girls 2021 |
safely remove hardware and eject media
গ্লাভসের এই সঠিক ব্যবহার না জানলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে কয়েকগুণ!
Best 50+ Dating WhatsApp Group Links 2021 (Indian, USA, UK ) | WhatsApp Group Dating 2021
কোটা আন্দোলন নিয়ে স্ট্যাটাস: মেধা বনাম বৈষম্য
পঞ্চগড়ে ছেলের বউকে ভাগিয়ে বিয়ে করলো শ্বশুর!
শেক্সপিয়ারের জীবনী - আকর্ষণীয় তথ্য। উইলিয়াম শেক্সপিয়ার: দুর্দান্ত নাট্যকারের জীবন থেকে আকর্ষণীয় তথ্য