ভাইয়ের ধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা ছোট বোন!

 


আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি

ভাইয়ের ধর্ষণে ছোট বোন (১৬) অন্তঃসত্ত্বা হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নোয়াখালীর কবিরহাট উপজেলায়। ঘটনায় মামলা দায়েরের একমাস পর অভিযুক্ত বড় ভাই বাহারকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে বাহারকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় সে। ৭ নং আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মো: মহিবউল্ল্যাহ তার জবানবন্দী রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আরো জানুন:২১ স্ত্রীর স্বামীর লালসার শিকার মেয়ে !

কবিরহাট থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, কিশোরীটির মা নেই। বাবা শারীরিক প্রতিবন্ধি। তিনি চট্রগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করছেন। কিশোরীর বড় বোনের বিয়ে হয়ে গেছে। বাহার গত ৩-৪ বছর ধরে ছোট বোনকে ধর্ষণ করেছেন। লোকলজ্জার ভয়ে কিশোরী বিষয়টি কাউকে জানায়নি। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখা দিলে গত ২৩মার্চ তার চাচি তাকে জিজ্ঞাসা করলে সে পুরো ঘটনা খুলে বলে। কিশোরীটি বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় মেয়েটির চাচা বাদী হয়ে গত ২৪ মার্চ বাহারের বিরুদ্ধে কবির হাট থানায় ধর্ষণমামলা দায়ের করেন।

আরো জানুন:ও আমার মেয়ে, আমার বাবারও মেয়ে’

কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া বলেন, মামলা দায়েরের পর বাহার পলাতক ছিল। সে চট্রগ্রামের সাতকানিয়া উপজেলার একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলো। পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে বাহারকে ইটভাটা থেকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে নোয়াখালী নিয়ে আসে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

Post a Comment

0 Comments

Update Posts

   অজিজন বাঈ  বীরাঙ্গনা #_বিস্মৃত_বীরাঙ্গনা_আজও_অজানা
তিনি বনফুল | বলাইচাঁদ মুখোপাধ্যায় | তখন তিনি বিহারের সাহেবগঞ্জ রেলওয়ে হাইস্কুলের ছাত্র |
মোবাইল ল্যাব মোতালেব প্লাজা মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেন্টার / ...
Delhi Girls WhatsApp Group Links 2021 | WhatsApp Group Links Delhi Girls 2021 |
safely remove hardware and eject media
গ্লাভসের এই সঠিক ব্যবহার না জানলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে কয়েকগুণ!
Best 50+ Dating WhatsApp Group Links 2021 (Indian, USA, UK ) | WhatsApp Group Dating 2021
কোটা আন্দোলন নিয়ে স্ট্যাটাস: মেধা বনাম বৈষম্য
পঞ্চগড়ে ছেলের বউকে ভাগিয়ে বিয়ে করলো শ্বশুর!
শেক্সপিয়ারের জীবনী - আকর্ষণীয় তথ্য। উইলিয়াম শেক্সপিয়ার: দুর্দান্ত নাট্যকারের জীবন থেকে আকর্ষণীয় তথ্য