হাঁপানির সমস্যার উপসমে কার্যকরী ঘরোয়া টোটকা


শুধু শীতকাল বা বর্ষাকালেই নয়, আবহাওয়ার পরিবর্তনের ফলে বছরের যে কোনও সময়েই হাঁপানি সমস্যা বাড়তে পারে। এই রোগ বেশিরভাগ ক্ষেত্রেই বংশগত।

বর্তমানে মাত্রাতিরিক্ত দূষণের ফলে অনেকের মধ্যেই বাড়ছে হাঁপানির সমস্যা। আসুন এবার জেনে নেওয়া যাক হাঁপানির সমস্যার উপসমে কয়েকটি কার্যকরী ঘরোয়া টোটকা-

১) হাঁপানি সমস্যা নিরাময়ের ক্ষেত্রে অন্যতম সেরা টোটকা হল মধু। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ১ চামচ মধুর সঙ্গে সামান্য দারচিনির গুঁড়ো মিশিয়ে নিয়ে খেতে পারলে শ্বাসকষ্ট অনেকটাই কমে যাবে। হাঁপানি ছাড়া সর্দি-কাশিতেও এই মিশ্রণ অত্যন্ত কার্যকরী।
২) পানির মধ্যে এক টুকরো আদা ফেলে কিছু ক্ষণ ফুটিয়ে নিন। এবার এই মিশ্রণ সামান্য ঠান্ডা করে খেয়ে নিন। শুধু হাঁপানি নয়, সর্দি-কাশির সমস্যাতেও আদার রস খুবই উপকারী।

৩) এক কাপ দুধের মধ্যে ৪ কোয়া রসুন ফেলে ফুটিয়ে নিন। কিছুটা ঠান্ডা করে ওই রসুন-দুধের মিশ্রণ খেয়ে নিন। ফুসফুসের যে কোনও রোগ নিরাময়ে এই টোটকা খুবই উপকারী।

৪) পাতি লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ১ গ্লাস পানির মধ্যে একটা গোটা পাতি লেবুর রস আর সামান্য চিনি দিয়ে রোজ খেতে পারলে হাঁপানির কষ্ট অনেকটাই কমে যাবে।

৫) হাঁপানি সমস্যা নিরাময়ের ক্ষেত্রে ল্যাভেন্ডার তেল খুবই কার্যকরী। ১ কাপ গরম পানির মধ্যে ৫ থেকে ৬ ফোঁটা ল্যাভেন্ডার তেল ফেলে ধীরে ধীরে ভাপ নিন। দ্রুত উপকার পাবেন।

উল্লেখিত উপায়গুলি আধুনিক চিকিৎসাশাস্ত্রে পরীক্ষিত নয়। এগুলি দীর্ঘদিন ধরে ব্যবহৃত ঘরোয়া টোটকা মাত্র যা আপনাকে এই সমস্যা থেকে সাময়িকভাবে মুক্তি দিতে পারে। তাই হাঁপানির সমস্যায় যখন তখন ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

Post a Comment

0 Comments

Update Posts

   অজিজন বাঈ  বীরাঙ্গনা #_বিস্মৃত_বীরাঙ্গনা_আজও_অজানা
তিনি বনফুল | বলাইচাঁদ মুখোপাধ্যায় | তখন তিনি বিহারের সাহেবগঞ্জ রেলওয়ে হাইস্কুলের ছাত্র |
মোবাইল ল্যাব মোতালেব প্লাজা মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেন্টার / ...
Delhi Girls WhatsApp Group Links 2021 | WhatsApp Group Links Delhi Girls 2021 |
safely remove hardware and eject media
গ্লাভসের এই সঠিক ব্যবহার না জানলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে কয়েকগুণ!
Best 50+ Dating WhatsApp Group Links 2021 (Indian, USA, UK ) | WhatsApp Group Dating 2021
কোটা আন্দোলন নিয়ে স্ট্যাটাস: মেধা বনাম বৈষম্য
পঞ্চগড়ে ছেলের বউকে ভাগিয়ে বিয়ে করলো শ্বশুর!
শেক্সপিয়ারের জীবনী - আকর্ষণীয় তথ্য। উইলিয়াম শেক্সপিয়ার: দুর্দান্ত নাট্যকারের জীবন থেকে আকর্ষণীয় তথ্য