প্রেমিককে দিয়ে মেয়েকে ১ বছর ধরে ধর্ষণ করালেন মা!



প্রেমিককে দিয়ে মেয়েকে ১ বছর ধরে ধর্ষণ করালেন মা!

প্রেমিককে দিয়ে মেয়েকে ১ বছর ধরে ধর্ষণ করালেন মা!


প্রেমিককে দিয়ে প্রায় এক বছর ধরে নিজের মেয়েকে ধর্ষণ করিয়েছেন মা। ধর্ষণের জেরে গর্ভবতী হয়ে পড়েছে ১৪ বছরের সেই কিশোরী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, বর্তমানে সেই কিশোরী আট মাসের গর্ভবতী। মা ও মায়ের প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে সে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

খবরে বলা হয়, ভারতের দক্ষিণ বেঙ্গালুরুর শহরতলিতে মায়ের সঙ্গেই থাকত ওই নাবালিকা। তার মায়ের সঙ্গে প্রায়শই তাদের বাড়ি আসত মায়ের প্রেমিক বিনয়।

২২ বছরের বিনয় পেশায় অটোচালক। ডাকাতির মামলায়ও সে অভিযুক্ত। নাবালিকার মা একটি বাড়িতে কাজ করেন। গত ১০ বছর ধরে স্বামীকে ছেড়ে মেয়েকে নিয়ে থাকেন তিনি। সপ্তম শ্রেণির পর লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হয় ওই কিশোরী।

ভুক্তভোগী ওই কিশোরী পুলিশকে জানিয়েছে, বিনয় ও তার মা বাড়িতে এক সঙ্গে মদ্যপান করত। প্রায়শই তার মা তাকে বিনয়ের সঙ্গে রাতে শুতে বাধ্য করত। এভাবেই মায়ের সহায়তায় দিনের পর দিন তাকে ধর্ষণ করে বিনয়। বিনয়ের সঙ্গে থাকতে আপত্তি জানালে তার মা বলতেন, বিনয়ের সঙ্গে বিয়ে দেওয়া হবে তার।

এভাবেই মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। মাকে এ কথা জানালেও তিনি গুরুত্ব দেননি বলে অভিযোগ নাবালিকার। হাসপাতালে না নিয়ে গিয়ে মেয়েকে ওষুধ খেতে বলেন মা।




ওই ঘটনার পর বিনয়ও তাদের বাড়ি আসা বন্ধ করে দেয়। এর পর দিদিমাকে গোটা ঘটনা বলে ওই নাবালিকা। দিদিমা হাসপাতালে নিয়ে যেতেই গর্ভবস্থার বিষয়টি সামনে আসে। তারপরই পুলিশে অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকা।




ধর্ষণের ঘটনা নিয়ে তদন্তকারী পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘নির্যাতিতার মা ও বিনয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ডাকাতির মামলায় বিনয় এখন জেলে।

জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে হেফাজতে নেব। সিঁড়ি থেকে হাত-পা ভেঙে যাওয়ায় নির্যাতিতার মা এখন ঘর বন্দী। সে সুস্থ হলেই আমরা গ্রেপ্তার করব। ওই দুই অভিযুক্তের সম্পর্কের বিষয়ে আমরা জানতে পেরেছি। বিনয়কে জেরার পরই বিষয়টি পরিষ্কার হবে।’

Post a Comment

0 Comments

Update Posts

   অজিজন বাঈ  বীরাঙ্গনা #_বিস্মৃত_বীরাঙ্গনা_আজও_অজানা
তিনি বনফুল | বলাইচাঁদ মুখোপাধ্যায় | তখন তিনি বিহারের সাহেবগঞ্জ রেলওয়ে হাইস্কুলের ছাত্র |
মোবাইল ল্যাব মোতালেব প্লাজা মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেন্টার / ...
Delhi Girls WhatsApp Group Links 2021 | WhatsApp Group Links Delhi Girls 2021 |
safely remove hardware and eject media
গ্লাভসের এই সঠিক ব্যবহার না জানলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে কয়েকগুণ!
Best 50+ Dating WhatsApp Group Links 2021 (Indian, USA, UK ) | WhatsApp Group Dating 2021
কোটা আন্দোলন নিয়ে স্ট্যাটাস: মেধা বনাম বৈষম্য
পঞ্চগড়ে ছেলের বউকে ভাগিয়ে বিয়ে করলো শ্বশুর!
শেক্সপিয়ারের জীবনী - আকর্ষণীয় তথ্য। উইলিয়াম শেক্সপিয়ার: দুর্দান্ত নাট্যকারের জীবন থেকে আকর্ষণীয় তথ্য