উহানের বাতাসে মিলল ব্যাপক মরদেহ পোড়ানোর আলামত




করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহরের বাতাসে মাত্রাতিরিক্ত সালফার ডাইঅক্সাইডের (এসও-২) উপস্থিতি লক্ষ্য করা গেছে। ব্যাপক পরিমাণ মৃতদেহ এবং হাসপাতালের আবর্জনা পোড়ানোর কারণে এমনটা হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবি দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আবহাওয়াভিত্তিক ওয়েবসাইট ‘উইন্ডি.কম’।
স্যাটেলাইটে তোলা ওই ছবির সূত্র ধরে ‘ডেইলি মেইল’ এর খবরে বলা হয়, চীনের উহান ও চংকিং শহরের বাতাসে সালফার ডাইঅক্সাইডের মাত্রা উদ্বেগজনক। গত এক সপ্তাহ ধরে এই দুটি শহরে প্রতি কিউবিক মিটারে সালফার ডাইঅক্সাইডের উপস্থিতি ১৩৫০ মাইক্রোগ্রাম। যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রতি ১০ মিনিটের ব্যবধানে এই মাত্রা ৫০০ মাইক্রোগ্রামের বেশি হওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি বয়ে আনতে পারে।


 এই সালফার ডাইঅক্সাইডের সঙ্গে উৎপন্ন হচ্ছে নাইট্রোজেন অক্সাইড যা পরিবেশের জন্য ক্ষতিকর। বিশেষজ্ঞরা বলছেন, এই এসিডের প্রভাবে স্থানীয় জনগণের হাঁপানি, ফুসফুস প্রদাহ এবং ফুসফুসের কার্যক্ষমতা হ্রাস পাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে,  ‘এসও-২ শ্বাসক্রিয়া এবং ফুসফুসের কার্যক্রমকে প্রভাবিত করতে পারে এবং চোখ জ্বালা করে।

’ এই প্রতিবেদন প্রকাশের পর চীন সরকারের তথ্য গোপন করার অভিযোগ আরও শক্ত অবস্থান পেয়েছে। বারবার দাবি করা হচ্ছে যে, ব্যাপক গণভস্মীভূতকরণের মধ্য দিয়ে মৃতের সংখ্যা লুকাচ্ছে চীন সরকার। যদিও এমন দাবির সত্যতা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

 ব্যাপকসংখ্যক মরদেহ ভস্মীভূত করার সঙ্গে উহানের অতিমাত্রায় সালফার ডাইঅক্সাইডের উপস্থিতির একটি সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

sourch of:amader somoy.

Post a Comment

0 Comments

Update Posts

   অজিজন বাঈ  বীরাঙ্গনা #_বিস্মৃত_বীরাঙ্গনা_আজও_অজানা
তিনি বনফুল | বলাইচাঁদ মুখোপাধ্যায় | তখন তিনি বিহারের সাহেবগঞ্জ রেলওয়ে হাইস্কুলের ছাত্র |
মোবাইল ল্যাব মোতালেব প্লাজা মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেন্টার / ...
Delhi Girls WhatsApp Group Links 2021 | WhatsApp Group Links Delhi Girls 2021 |
safely remove hardware and eject media
গ্লাভসের এই সঠিক ব্যবহার না জানলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে কয়েকগুণ!
Best 50+ Dating WhatsApp Group Links 2021 (Indian, USA, UK ) | WhatsApp Group Dating 2021
কোটা আন্দোলন নিয়ে স্ট্যাটাস: মেধা বনাম বৈষম্য
পঞ্চগড়ে ছেলের বউকে ভাগিয়ে বিয়ে করলো শ্বশুর!
শেক্সপিয়ারের জীবনী - আকর্ষণীয় তথ্য। উইলিয়াম শেক্সপিয়ার: দুর্দান্ত নাট্যকারের জীবন থেকে আকর্ষণীয় তথ্য