‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’



হ্যামিলনের বাঁশিওয়ালার কথা নিশ্চয়ই সবার মনে আছে। সেই বাঁশিওয়ালা তার সুরের জাদুতে শহরকে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা করেছিলেন। পরে তার বাঁশির সুরে মুগ্ধ হয়ে শহরের শিশুরা কোথায় যেন হারিয়ে যায়! বাস্তবে কেউ সেই বাঁশিওয়ালাকে দেখেননি।

 এবার সেই বাঁশিওয়ালাকে দেখবে মানুষ। তাও বাংলাদেশের! তবে তা বাস্তবে নয়, বাঁশিওয়ালার দেখা মিলবে একটি ধারাবাহিক নাটকে। নাম ‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’।

 এটি রচনা ও পরিচালনা করেন আশরাফুজ্জামান। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এতে আরও আছেন অর্ষা, ঊর্মিলা শ্রাবন্তী কর, শহীদুজ্জামান সেলিম, আরফান, নাদিয়া মিম, এলেন শুভ্র, শফিক খান দিলু প্রমুখ।

 নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এর গল্পে গুরুত্বপূর্ণ বক্তব্য আছে। আর এই চরিত্রটি সম্পর্কে মানুষের একটি ইতিবাচক ধারণাও আছে। গতানুগতিকতার বাইরে গিয়ে নাটকের গল্পটি তৈরি হয়েছে। আশা করি, এটি সবার ভালো লাগবে।’

 নির্মাতা আশরাফুজ্জামান জানান, ‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’ নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

sourch of:amader somoy.

Post a Comment

0 Comments

Update Posts

   অজিজন বাঈ  বীরাঙ্গনা #_বিস্মৃত_বীরাঙ্গনা_আজও_অজানা
তিনি বনফুল | বলাইচাঁদ মুখোপাধ্যায় | তখন তিনি বিহারের সাহেবগঞ্জ রেলওয়ে হাইস্কুলের ছাত্র |
মোবাইল ল্যাব মোতালেব প্লাজা মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেন্টার / ...
Delhi Girls WhatsApp Group Links 2021 | WhatsApp Group Links Delhi Girls 2021 |
safely remove hardware and eject media
গ্লাভসের এই সঠিক ব্যবহার না জানলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে কয়েকগুণ!
Best 50+ Dating WhatsApp Group Links 2021 (Indian, USA, UK ) | WhatsApp Group Dating 2021
কোটা আন্দোলন নিয়ে স্ট্যাটাস: মেধা বনাম বৈষম্য
পঞ্চগড়ে ছেলের বউকে ভাগিয়ে বিয়ে করলো শ্বশুর!
শেক্সপিয়ারের জীবনী - আকর্ষণীয় তথ্য। উইলিয়াম শেক্সপিয়ার: দুর্দান্ত নাট্যকারের জীবন থেকে আকর্ষণীয় তথ্য