জুটি অদল-বদল!



সংগীতশিল্পী ইমরান সাধারণত নিজের মিউজিক ভিডিওতে নিজেই নায়ক সাজেন। সঙ্গে থাকেন জনপ্রিয় মডেল-অভিনেত্রীরা। এটা একক গানের ক্ষেত্রে। দ্বৈত গান হলে সেই অপশন কমে আসে। নায়ক ইমরানের সঙ্গে তখন নায়িকার চরিত্রে সাধারণত পাওয়া যায় তার সহশিল্পীকেই। কিন্তু এবার সেই নিয়ম ব্রেক করেছেন ইমরান-পূজা। ভালোবাসা দিবসকে (১৪ ফেব্রুয়ারি) সামনে রেখে সিএমভি’র ব্যানারে সম্প্রতি প্রস্তুত হলো তাদের বিশেষ গানচিত্র ‘তুমি শুধু আমার’।

যেখানে গাওয়ার পাশাপাশি অভিনয় করেছেন দুজনেই। তবে জুটি বেঁধে নয়! সম্ভবত এবারই প্রথম দুই কণ্ঠশিল্পী এক গানচিত্রে থেকেও জোট বেঁধেছেন অন্য কারও সঙ্গে! ইমরান জানান, গল্পনির্ভর বিশেষ এই রোমান্টিক গানে তিনি অভিনয় করেছেন মডেল নীলের সঙ্গে। অন্যদিকে কণ্ঠশিল্পী পূজাকে পাওয়া যাবে অভিনেতা তৌসিফ মাহবুবের বিপরীতে! এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। ভিকি বললেন, ‘ইমরান-পূজা দুজনেই নিজেদের কাজের প্রতি সবসময় সিরিয়াস থাকেন। আমি নিজেও একই ধাঁচের মানুষ। আমরা আসলে মানুষকে নতুন নতুন গল্প শোনাতে চাই। সেটা হোক গানে, হোক দৃশ্যে।

 এবারও তাই হলো। সাধারণত যেমনটা হয়, ঠিক তার উল্টোটা করলাম। জুটি অদল-বদল করে নিলাম! আশা করছি ভালো কিছু হবে।’ ইমরান-পূজার গাওয়া এই গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। এক্সক্লুসিভ এই ভিডিওটি প্রকাশ পাচ্ছে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে। কাজটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘অনেকদিন পর আমার সঙ্গে পূজার গান প্রকাশ হচ্ছে। গানটির ভিডিওতে চমক আছে। বিশ্বাস, মুগ্ধ হবে সবাই।’ এদিকে পূজা বলেন, ‘অনেকদিন পর মনের মতো একটি গান করেছি। ভিডিওটি করেছি বেশ মজা করে। আশা করছি ভালো লাগবে শ্রোতা-দর্শকদের।’ মন্তব্য

Post a Comment

0 Comments

Update Posts

   অজিজন বাঈ  বীরাঙ্গনা #_বিস্মৃত_বীরাঙ্গনা_আজও_অজানা
তিনি বনফুল | বলাইচাঁদ মুখোপাধ্যায় | তখন তিনি বিহারের সাহেবগঞ্জ রেলওয়ে হাইস্কুলের ছাত্র |
মোবাইল ল্যাব মোতালেব প্লাজা মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেন্টার / ...
Delhi Girls WhatsApp Group Links 2021 | WhatsApp Group Links Delhi Girls 2021 |
safely remove hardware and eject media
গ্লাভসের এই সঠিক ব্যবহার না জানলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে কয়েকগুণ!
Best 50+ Dating WhatsApp Group Links 2021 (Indian, USA, UK ) | WhatsApp Group Dating 2021
কোটা আন্দোলন নিয়ে স্ট্যাটাস: মেধা বনাম বৈষম্য
পঞ্চগড়ে ছেলের বউকে ভাগিয়ে বিয়ে করলো শ্বশুর!
শেক্সপিয়ারের জীবনী - আকর্ষণীয় তথ্য। উইলিয়াম শেক্সপিয়ার: দুর্দান্ত নাট্যকারের জীবন থেকে আকর্ষণীয় তথ্য