দীর্ঘদিন ধরে পুরুষের বেশেই দোকান চালাতেন তিনি। কেউই জানত না তার আসল পরিচয়

দীর্ঘদিন ধরে পুরুষের বেশেই দোকান চালাতেন তিনি। কেউই জানত না তার আসল পরিচয়

প্রেমিককে ভরসা করে পরিবারের বিরুদ্ধে গিয়ে ঘর বেঁধেছিলেন, অন্তঃসত্ত্বা তরুণী। কিন্তু, সেই সন্তান পৃথিবীর আলো দেখার আগেই তাকে একা রেখে পালিয়ে যায় প্রেমিক। তবে থেমে থাকেননি ফারহিন ইশতিয়াক। জন্ম দেন একটি ফুটফুটে কন্যা সন্তানের।

 “একলা মেয়ে” থেকে “একলা মা” হয়ে ওঠেন তিনি। কিন্তু এ নিষ্ঠুর সমাজ একলা মায়েদের সহজে ছেড়ে দেয় না। তাই একলা মা থেকে পুরুষ সেজে বাবা পরিচয়ে এই সমাজে মেয়েকে মানুষ করে চলেছেন লাহোরের ফারহিন ইশতিয়াক।

 ফারহিনের কথা প্রথম জানা যায় পাকিস্তানের লেখক জাইন উল হাসানের লেখা একটি টুইট থেকে। তখন ফারহিনের বয়স ছিল ৪১। পাকিস্তানের লাহোর শহরের আনারকলি বাজারে ছোট্ট একটি দোকান আছে তার। সবাই সেখানে তাকে পুরুষ হিসেবেই চেনেন, প্রতিদিনই তিনি পুরুষদের মত পোশাক পরে দোকানে বসেন।

 Read More: ছোটদের গল্প :  রাজার ভূত জামাই, লেখক : সবুজ চৌধুরী

ফারহিন জানান, এই সমাজ একলা মায়েদের সহজে মেনে নেয় না, কৌতূহল আর ঘৃণার দৃষ্টিতে তাকায়। তাই তিনি “মা” হয়েও সন্তানের “বাবা” সেজে থাকার পথ বেছে নিয়েছেন। নতুন শহরে মেয়েকে নিয়ে একা থাকাটা যতটা সহজ মনে করেছিলেন ফারহিন, চলার পথটা ততটাও মসৃণ হয়নি।

 পাকিস্তানের মতো পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় মহিলাদের প্রকাশ্যে হেনস্থা করাটা খুবই সাধারণ বিষয় ছিল তখনকার সময়ে। নানা রকম কটূক্তি, শারীরিক হামলা, যৌন হেনস্তা শিকার হওয়ার ভয় তো একদমই স্বাভাবিক। সেই ভয় থেকে বাঁচতেই তিনি “বাবা” সাজতে শুরু করেন। এমনকি, সমাজের “কুনজর” থেকে বাঁচতে ফারহিন ছদ্মনামও নিয়েছেন। কেউ বুঝতেও পারেননি, এই ছদ্মনামের পেছনে লুকিয়ে আছেন একজন “মা”, একলা “মা”।

ডেইলি নিউজ টাইমস বিডি ডটকম (Dailynewstimesbd.com)এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন করুন।

Post a Comment

0 Comments

Update Posts

   অজিজন বাঈ  বীরাঙ্গনা #_বিস্মৃত_বীরাঙ্গনা_আজও_অজানা
তিনি বনফুল | বলাইচাঁদ মুখোপাধ্যায় | তখন তিনি বিহারের সাহেবগঞ্জ রেলওয়ে হাইস্কুলের ছাত্র |
মোবাইল ল্যাব মোতালেব প্লাজা মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেন্টার / ...
Delhi Girls WhatsApp Group Links 2021 | WhatsApp Group Links Delhi Girls 2021 |
safely remove hardware and eject media
গ্লাভসের এই সঠিক ব্যবহার না জানলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে কয়েকগুণ!
Best 50+ Dating WhatsApp Group Links 2021 (Indian, USA, UK ) | WhatsApp Group Dating 2021
কোটা আন্দোলন নিয়ে স্ট্যাটাস: মেধা বনাম বৈষম্য
পঞ্চগড়ে ছেলের বউকে ভাগিয়ে বিয়ে করলো শ্বশুর!
শেক্সপিয়ারের জীবনী - আকর্ষণীয় তথ্য। উইলিয়াম শেক্সপিয়ার: দুর্দান্ত নাট্যকারের জীবন থেকে আকর্ষণীয় তথ্য