ভুলে গেছেন বুঝি? মনে নেই?

 

ভুলে গেছেন বুঝি?   মনে নেই?

ভুলে গেছেন বুঝি?

মনে নেই?
ঠিক জানতাম!
আমার অস্তিত্ব থাকে না
আগ বাড়িয়ে গল্প না জুড়ে দিলে;
আমার নামটাও হয়তো ভুলে যান।
মাস দুয়েক হয়ে গেল
নিজ থেকে আপনার খোঁজ নিই না ;
ব্যস্ত ছিলাম না -
ব্যাস্ততার ভান করেছিলাম মাত্র।
ভেবেছিলাম আমার ছলনায়
ভুলবেন আপনি ;
সকল গাম্ভীর্য, সকল অহংকার ত্যাগ করে
অধীর হয়ে আমায় লিখবেন -
"তুমি ঠিক আছে তো?"
অথবা সামান্য "কেমন আছো?”
অতঃপর আমি রয়ে গেলাম
অপেক্ষমান, চাতকের মতো ;
আপনি রয়ে গেলেন বেপরোয়া,
রৌদ্রদগ্ধ খরার মতো।
নীরব হবার পূর্বে,গত চৈত্রে,
আপনাকে যে চিঠি লিখেছিলাম
তার উত্তর আজও মেলেনি!
সাহিত্যের ছাত্র আপনি ;
তবে "সাহিত্যে আপনার তুলনায়
আমার জ্ঞান নিতান্তই যে নগন্য নয় "-
এ মিথ্যেকে সুচারুরূপে
সত্য প্রমাণ করতে
এ যুগ সে যুগের কত অচেনা অদেখা
বইয়ের মাঝে ডুব দিয়েছি
তা শুধু তিনিই জানেন।
রবিঠাকুরের কত কবিতাই না
এক দমে বলে ফেলতে শিখেছি!
অবশেষে তার সবটা দিয়ে
লেখা হয়েছে চিঠি ;
এরই মাঝে যেন সবচেয়ে বড় সার্থকতা,
সবচেয়ে মধুর আত্মতৃপ্তি!
আর আপনি?
আজও রইলেন নির্বাক।
আপনি আমায় দেন নি সে গৌরব,
বরং
কেড়ে নিয়েছেন ভালোবাসার অধিকার।
হতে চেয়েছি আপনার দ্বারে
তুচ্ছ ভিখারিনী ;
ফিরিয়ে দিয়ে আজকে শেষে
আপনি হলেন ঋণী!
© Mourushi Monjusha
ছবি: গুগল হতে সংগৃহীত

Post a Comment

0 Comments

Update Posts

   অজিজন বাঈ  বীরাঙ্গনা #_বিস্মৃত_বীরাঙ্গনা_আজও_অজানা
তিনি বনফুল | বলাইচাঁদ মুখোপাধ্যায় | তখন তিনি বিহারের সাহেবগঞ্জ রেলওয়ে হাইস্কুলের ছাত্র |
মোবাইল ল্যাব মোতালেব প্লাজা মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেন্টার / ...
Delhi Girls WhatsApp Group Links 2021 | WhatsApp Group Links Delhi Girls 2021 |
safely remove hardware and eject media
গ্লাভসের এই সঠিক ব্যবহার না জানলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে কয়েকগুণ!
Best 50+ Dating WhatsApp Group Links 2021 (Indian, USA, UK ) | WhatsApp Group Dating 2021
কোটা আন্দোলন নিয়ে স্ট্যাটাস: মেধা বনাম বৈষম্য
পঞ্চগড়ে ছেলের বউকে ভাগিয়ে বিয়ে করলো শ্বশুর!
শেক্সপিয়ারের জীবনী - আকর্ষণীয় তথ্য। উইলিয়াম শেক্সপিয়ার: দুর্দান্ত নাট্যকারের জীবন থেকে আকর্ষণীয় তথ্য